“ ঘরে থাকলে খুন , বাইরে গেলে গুম ” । এটাকে সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে বুঝা যায় , দেশের এমনি একটা উক্তি সাবার মুখে মুখে শোনা যাচ্ছে । এটাকে সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে বুঝা যায় , আইন শৃঙ্খলার অবস্তা তেমন ভাল নয় । আইন শৃঙ্খলার অবস্তা ভাল থাকার জন্য সরকারের সাথে জনগনের সচেতনতাও অনেকাংশে নির্ভর করে । আমরা সাধারন জনগনের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়া যেমন জরুরী , তেমনি যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্তে নিয়োজিত তাদেরও আইন ও জনগনের প্রতি দায়িত্বশীল হওয়া জরুরী । রাজনীতির সাথে জরিত যারা , সরকারি বা বিরুধি দল যাই হোক না কেন তাদের আইনের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা, আইনকে আইনের গতিতে চলতে দেওয়া এটা তাদের নৈতিক দায়িত্ব । কিন্তু বাস্তব চিত্র ঠিক তার উল্টো ।
( ছবিটি -- সংগৃহীত)
‘ঘরে খুন’ নিয়ে যে বহুল আলোচিত বিষয়টি চলে আসছে , তা হল সাগর - রুনি হত্যাকাণ্ড । আশ্চর্যের বিষয় , প্রায় দুই মাস পর কোর্টের কাছে পুলিশের একটি সংস্তা নিজেদের অক্ষমতার কথা অকপটে স্বীকার করলে কোর্ট সেই তদন্তের ভার দিয়েছে RAB এর নিকট । RAB তদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রয়োজন হল ভিসেরা রিপোর্টের । পুলিশের কি এই বিষয়টির প্রয়োজন হয় নাই । এখন আবার নতুন করে ময়না তদন্ত । কথায় বলে ‘ মরারে মারস ক্যান , শালার পুতে লরে ক্যান’ । সাগর রুনি নিয়ে সাংবাদিকরা যতই লিখালিখি বা আন্দোলন করছেন , ব্যাপারটি ততই যেন পিছিয়ে যাচ্ছে । সার্বিক অবস্তার প্রেক্ষিতে মনে হচ্ছে , পুলিশ যেন এই সব কাজের জন্য যোগ্য নয় । পুলিশ কি শুধু Law & Order এর নামে পারে রাজপথে লাঠি চালাতে আর থানায় বসে অর্থ উপার্জন করতে । পারে শুধু সাধারন জনগণকে হয়রানি করতে । ‘বাইরে গেলে গুম’ , এই ব্যাপারটি আমি ঠিক বুঝি না । কাওকে পাওয়া না গেলে তাকে যদি গুম বলা হয় , তাহলে এটা একটা নতুন সংস্করণ বলা যায় অপরাধীদের বা রাজনৈতিক পরিভাষায় । ইতিমধ্যে অনেককেই পাওয়া যাচ্ছে না । হারিয়ে যাওয়া ব্যাক্তির মধ্যে কিছু লোকের লাশ পাওয়া গেলেও অনেকেরেই লাশও পাওয়া যায় নাই । যাদের কোন হদিস পাওয়া যায় নাই , তাদের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য স্পষ্ট নয় । তেমনি একজন ইলিয়াস আলী । তিনি কোথায় আছেন , কেমন আছেন, কারাই বা তাকে নিয়ে গিয়ে উধাও হয়ে গেল , এ ব্যাপারে স্পষ্ট কোন ধারনা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে বলে মনে হচ্ছে না । এরকম অনেককেই পাওয়া যাচ্ছে না ।
আমরা কি তা হলে নিরাপদ না । যদি বলি আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট উপযুক্ত মনে করছি না । তা হলে কি খুব ভুল বলা হবে ।
এদিকে আমাদের রাজনৈতিক দলগুলির সদস্যদের লাগামহীন বক্তব্যে সাধারন জনগনের জীবন উষটাগত । আমরা কি তাহলে সকল রাজনৈতিক দলগুলির এবং প্রশাসনের খামখেয়ালির শিকার । আমরা কি বলতে পারি আমাদের ন্যায্য অধিকারের কথা ।
গনতন্ত্রের ষরযন্ত্রে জীবন উষটাগত,
ধন নাই মান নাই সবার মাথা নত ।
যাচ্ছে সময় চলছে জীবন,
নতুন দিনের হছে বপন ।
পথিকরা সব পথ হারাচ্ছে ,
গনতন্ত্রের ষরযন্ত্রে ।


